কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই কাতারে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নিয়মিত মিশন পরিচালনার সময় দেশটির জলসীমায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ইতোমধ্যে হেলিকপ্টারটির ক্রু ও যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে।