বিশেষ অতিথির জন্য বিশেষ আয়োজন বিজয়-রাশমিকার
দক্ষিণী মেগাস্টার বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের রেশ এখনো কাটেনি। রাজস্থানের উদয়পুরে রাজকীয় বিয়ে আর হায়দরাবাদের জমকালো রিসেপশনের পর এবার নিজেদের বাড়িতে এক ‘বিশেষ’ অতিথির জন্য এলাহি আয়োজন করে আলোচনায় এই তারকা দম্পতি। তবে এই বিশেষ অতিথি বিনোদন জগতের কোনো প্রভাবশালী ব্যক্তি নন, বরং এক একরত্তি খুদে ভক্ত।