অলিম্পিকের টিকিট বিক্রি শুরু ৯ এপ্রিল
২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের টিকিট বিক্রির সূচি ঘোষণা করেছে আয়োজকরা। সোমবার (৩০ মার্চ) জানানো হয়, সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হবে আগামী ৯ এপ্রিল। এর আগে লস অ্যাঞ্জেলস এবং ওকলাহোমা সিটির স্থানীয় বাসিন্দাদের জন্য আগাম বিক্রি শুরু হবে ২ এপ্রিল।