সিজারের বিল পরিশোধে অপারগ, বাচ্চা বিক্রির জন্য চাপ
সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি করার জন্য স্বজনদের ওপর চাপ দেওয়ার অভিযোগ উঠেছে জেলার ডোমারের ‘মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রাইভেট ক্লিনিকের চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ডোমার উপজেলা প্রশাসন।