জিএস আম্মার ও ছাত্র অধিকার পরিষদ নেতাদের মধ্যে বাগবিতণ্ডা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’- এমন মন্তব্য ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস এবং শাখা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে রাকসু ভবনে জিএসের কার্যালয়ে এ ঘটনা ঘটে।