শেষ মুহূর্তের চাপ সামলে বাংলাদেশের দারুণ জয়
এশিয়ান গেমস হকির বাছাইপর্বে দারুণ এক লড়াই দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশই।