ভারতে নাগরিকত্ব হারালেন মীর জাফরের তিন শতাধিক বংশধর
ভারতে নাগরিকত্ব হারিয়েছেন বাংলার বিশ্বাসঘাতক নবাব মীর জাফরের অন্তত ৩৪৬ জন বংশধর। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় মীর জাফরের পরিবারের এসব সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে।