গাজার ধ্বংসপ্রাপ্ত পিচে ফুটবলের প্রত্যাবর্তন
দুই বছরের বেশি সময় পর গাজা উপত্যকায় আবারও মাঠে গড়াল সংগঠিত ফুটবল টুর্নামেন্ট। চারপাশে ধ্বংসপ্রাপ্ত ভবন, ভাঙা দেয়াল আর স্তূপ হয়ে থাকা ইট-পাথরের মাঝেই মুখোমুখি হয় জাবালিয়া ইয়ুথ ও আল-সাদাকা। প্রথম ম্যাচ ড্র হয়, এরপর বেইত হানুন ও আল-শুজাইয়ারের ম্যাচও সমতায় শেষ হয়। তবে ফলাফলের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ফুটবলের ফিরে আসা।