‘আপনার ছেলে আর নেই, ইন্না লিল্লাহ পড়েন’
হাসিখুশি ফাহাদ সব সময় বিদেশে যেতে চাইতেন। তার দুই মামা দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে ভালো আয় করেন। নিজেদের অবস্থা বদলেছেন। তাই তিনিও চাইতেন তেমন কিছু করবেন। ছেলের ইচ্ছা পূরণ করতে ৯ লাখ টাকা খরচ করে দালালের মাধ্যমে ফাহাদকে দক্ষিণ আফ্রিকায় পাঠান তার বাবা নুর মোহাম্মদ। তবে আফ্রিকায় পৌঁছেই মৃত্যু হয় ফাহাদের।