বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
| ১২ চৈত্র ১৪৩২
ফরিদপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী প্রফেসর ডা. গোলাম কবিরের গুলিতে তার আপন ছোট ভাই মিন্টু (৫৫) নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার সুয়াদি এলাকায় সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরে এক নির্বাচনী জনসভায় এই ঘোষণা দেন তিনি।
ফরিদপুর শহরের আলিপুর ব্রিজের উপর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টা ৩০ মিনিটের দিকে উদ্ধার করা বোমা সাদৃশ্য বস্তুটি ব্রিজের নিচে কুমার নদীর পাড়ে বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে।
পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও ফরিদপুরের সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা। দল সম্পূর্ণভাবে ‘ডানপন্থি ঘরানা’য় ঢুকে পড়ছে এবং সেই ধারার রাজনীতিকেই তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন তিনি। দোলা ছাড়াও এ পর্যন্ত অন্তত ১৭ নেতার পদত্যাগের খবর শোনা গেছে।
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ শেখ সাদি (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এর আগে গ্রেপ্তার এড়াতে মসজিদের মাইকে মাইকিং করে মব সৃষ্টির চেষ্টা করেন তিনি।