প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ট্রেনে ২৫ শতাংশ ছাড়
প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৫ মে থেকে এ সুবিধা কার্যকর হবে। শনিবার (২৩ মে) বাংলাদেশ রেলওয়েকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।