জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পেছাল
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের সময় পিছিয়েছে। বিএনপি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে এই ভাষণ সম্প্রচারিত হবে। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, নতুন দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।