বৃদ্ধ মাকে নির্যাতনের দায়ে যুবককে প্রকাশ্যে শাস্তি
নিজের বৃদ্ধ মাকে শারীরিক নির্যাতন ও খাবার না দেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগে এক যুবককে অভিনব কায়দায় ‘সামাজিক শাস্তি’ প্রদান করেছে স্থানীয় জনতা। রোববার (১৫ মার্চ) সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শত শত মানুষের উপস্থিতিতে ওই যুবককে গলায় পানির কলস ঝুলিয়ে বাজারে ঘোরানো হয়।