লেওয়ানডভস্কিদের কাঁদিয়ে বিশ্বকাপে জায়গা পেল সুইডেন
চার বছর আগে প্লে-অফে পোল্যান্ডের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল সুইডেনের। সেই আক্ষেপই যেন নতুন করে আগুন জ্বালাল তাদের ভেতরে। অবশেষে ঘরের মাঠ স্টকহোমে পোল্যান্ডকে হারিয়ে পুরনো ক্ষত মুছে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল গ্রাহাম পটারের শিষ্যরা। আর তাতেই নিজের শেষ বিশ্বকাপ খেলা হলো না পোলিশ অধিনায়ক এবং তারকা ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডভস্কির।