প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতা নিয়ে ইসির পরিপত্র
আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা নির্ধারণ করে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ পরিপত্রটি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।