ছাত্রদলের ন্যায্যমূল্যের সবজি বাজার
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীপুরের রায়পুরে ন্যায্যমূল্যের সবজি বাজার খুলেছে রায়পুর উপজেলা ছাত্রদল। রোববার (২২ ফেব্রুয়ারী) উপজেলার শহীদ ওসমান চত্বরে পাশের এ বাজার থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বল্পমূল্যে সবজি সংগ্রহ করেন।