নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ
নোয়াখালী সদর উপজেলায় বিশেষ অভিযানে ২ হাজার ৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, সুবর্ণচর উপজেলার মো. আরিফ (২৫), মো. মাসউদ (২৯), মো. আকবর হোসেন সবুজ (৩৪), মো. সালাউদ্দিন (৩৫) মো. নুরুল হুদা (৩৫) ও মো. জাবেদ হোসেন (৩০)।