হারতে-হারতে জিতে গেল পাকিস্তান
শেষ দুই ওভারে প্রয়োজন ২৯ রান, হাতে মাত্র ৩ উইকেট; মুহূর্তটা ছিল অস্বস্তিকর। অনেকেই ভাবতে শুরু করেছিলেন, অঘটনের গল্প বুঝি লিখতে যাচ্ছে নেদারল্যান্ডস। কিন্তু পাকিস্তান শিবিরে তখন ভিন্ন পরিকল্পনা। ফাহিম আশরাফ যেন ঠিক করেই রেখেছিলেন - নাটক নয়, হবে স্বস্তির সমাপ্তি।