ফের অসুস্থ গায়ক তৌসিফ আহমেদ
এক সময়ের তুমুল শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ স্ট্রোক করেছেন। গত সোমবার (২৯ ডিসেম্বর) নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। আঘাতে প্রচণ্ড রক্তক্ষরণ হয় এবং মাথায় ২৭টি সেলাই দিতে হয়। পরে চিকিৎসকদের পরীক্ষায় জানা যায়, তিনি স্ট্রোক করেছেন।