অস্বাভাবিক ভিড়ের কারণে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে: জ্বালানিমন্ত্রী
গ্রাহকদের অতিরিক্ত চাহিদার কারণে জ্বালানি তেল সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ দপ্তরে মঙ্গলবার (২৪ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।