চাটমোহর মহিলা কলেজে অধ্যক্ষের কক্ষে তালা ঝোলালেন শিক্ষকরা
চাকরির মেয়াদ শেষ হওয়ার পর মেয়াদ বাড়ানোয় পাবনার চাটমোহর মহিলা কলেজে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন সংক্ষুব্ধ শিক্ষকরা। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে চাটমোহর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সনজুর কক্ষে তালা ঝোলানো হয়। পাশাপাশি অধ্যক্ষের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর চাকুরীর মেয়াদ বৃদ্ধি রহিতকরণে আবেদন দাখিল করা হয়েছে।