সিরিজ নির্ধারণী ম্যাচে তামিমের ঝলক, চ্যালেঞ্জিং স্কোর বাংলাদেশের
সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে দারুণ জ্বলে উঠলেন তানজিদ হাসান তামিম। তার ঝকঝকে সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৯০ রান করেছে স্বাগতিকরা।