চিফ প্রসিকিউটর তাজুলকে বাদ দেওয়ার গুঞ্জন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের গুঞ্জন চলছে। অ্যাডভোকেট আমিনুল ইসলামকে এই পদে নিয়োগ দেওয়া হবে— এমন গুঞ্জনও উঠেছে। ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর নাম প্রকাশ না করার শর্তে দেশের স্বনামধন্য এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।