চবির নতুন উপাচার্য অধ্যাপক আল-ফোরকান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। সোমবার (১৬ মার্চ) বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন উপাচার্যের নাম ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।