শাশুড়িকে হত্যা করে ডাকাতির নাটক সাজান পুত্রবধূ
গাজীপুরে নৈশপ্রহরীর বাড়ি থেকে মালপত্র লুট ও খুনের ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন।