পেট্রোবাংলার পরিচালক রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) রফিকুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।