লাইসেন্সহীন মাংসের দোকানে অনিয়ম, ঝুঁকিতে জনস্বাস্থ্য
পটুয়াখালী শহরে দ্রুত বিস্তার ঘটছে লাইসেন্সবিহীন মাংস বিক্রির দোকানের, যা এখন জনস্বাস্থ্য, পরিবেশ ও ধর্মীয় বিধান- সব দিক থেকেই বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্ট আইন ও নিয়ম-কানুন উপেক্ষা করে পরিচালিত এসব মাংসের দোকান কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ফলে প্রতিদিনই বাড়ছে ঝুঁকি।