জাহানারা ইস্যুতে আজীবন নিষিদ্ধ হলেন মঞ্জুরুল
যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম দেশের সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হয়েছেন। জাতীয় নারী দলের পেসার জাহানারা আলমের অভিযোগের সত্যতা পাওয়ার পর গতকাল রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।