শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
| ৩০ মাঘ ১৪৩২
রাজধানীর গুলশানের বাসভবন থেকে আজ (শুক্রবার ১৩ ফেব্রুয়ারি) দুপুরে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির চেয়ারম্যানের বাসভবনের সামনে উৎসুক জনতার ভীড় দেখা যায়। তিনি নামাজে যাওয়ার আগে কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘যুগপৎ’ আন্দোলনের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ইসলামী ঐক্যজোট, গণ অধিকার পরিষদসহ কয়েকটি দলকে আরও ১০টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দলগুলোর নেতাদের কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন, তা–ও জানানো হয়েছে।