জামায়াতের ফেসবুক পোস্টে বিভ্রান্তি, জট খুলল চীনা দূতাবাস
চীনা দূতাবাসের পক্ষ থেকে বিতরণ করা খাদ্যসামগ্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের যৌথ উদ্যোগ হিসেবে প্রচার করে বাংলাদেশ জামায়েত ইসলামী। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেইজে মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে প্রকাশিত পোস্টে দাবি করা হয়, মিরপুর-১০-এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।