সব প্রসিকিউটরকে নিয়ে চিফ প্রসিকিউটরের রুদ্ধদ্বার বৈঠক
হত্যা মামলা থেকে খালাস করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা ঘুষ দাবির অডিও ফাঁসের পরদিন সব প্রসিকিউটরদের নিয়ে বিশেষ বৈঠকে বসলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ মার্চ) চিফ প্রসিকিউটরের কনফারেন্স রুমে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠক চলে ঘণ্টাখানেকেরও বেশি সময়। বৈঠক শেষে দুপুরে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করবেন মো. আমিনুল ইসলাম।