ঘুরে দাঁড়াবে ইমেজ সংকটে পড়া সিলেটের পর্যটন খাত
বেশ কয়েক বছর পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হওয়ার অপেক্ষায় রয়েছে সিলেট। পুরনো অব্যবস্থাপনা ও অনিয়ম কাটিয়ে এবার ঈদ ভ্রমণ নির্ভিগ্ন হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। পাথর লুটকাণ্ডের পর ইমেজ সংকটে পড়া এ অঞ্চলের পর্যটন খাত নতুন করে ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।