যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়েএমভি এম পি আলট্রা ম্যাক্স-২ জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর-৩-এর অধীনে এ চালান এসেছে। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।