অপারেশন সার্চলাইট: বিভীষিকাও হার মেনেছিল যে রাতে
আজ ২৫ মার্চ—গণহত্যা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এই দিনটি এক গভীর বেদনা আর শোকের প্রতীক। ১৯৭১ সালের এই রাত নামার সঙ্গে সঙ্গে নেমে এসেছিল এক বিভীষিকাময় অন্ধকার, যা বদলে দিয়েছিল পুরো জাতির ভাগ্য। আর এই অন্ধকার পেরিয়েই পুরো জাতি খুঁজে নিয়েছিল মুক্তির দিশা।