ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে আগাম ক্ষমা চাইলেন ওমর হাদি
ইনকিলাব মঞ্চের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন বিষয় সামনে আসতে পারে—এমন ইঙ্গিত দিয়ে আগাম দুঃখ প্রকাশ ও সংশ্লিষ্ট সবার কাছে ‘ক্ষমা’ প্রার্থনা করেছেন সংগঠনটির আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদি। মঙ্গলবার (৩১ মার্চ ) সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।