পুকুরে ধরা পড়ল বিশাল কোরাল ও পাঙ্গাস
পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদের পুকুরে ধরা পড়েছে সাড়ে ১৩ কেজি ওজনের একটি কোরাল মাছ ও সাড়ে ৯ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় এসব বড় মাছ ধরা পড়ে।