জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ নারী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের নারী বিভাগে ২১ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে ২০২৬–২৮ কার্যকালের জন্য নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়।