সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া শিকারি আহত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কলাগাছিয়া এলাকার মুল্লি খালের ভারানির মুখে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া শিকারি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত আতিয়ার রহমান উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।