নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে কাঁকড়া ধরা শুরু
টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ রোববার (১ মার্চ) থেকে সুন্দরবনে আবারও শুরু হয়েছে কাঁকড়া আহরণ। বনবিভাগের অনুমতিপত্র (পাস) নিয়ে আজ থেকে উপকূলের জেলেরা নদী-খালে নামতে শুরু করেছেন। এতে জেলে পরিবারগুলোর মধ্যে ফিরেছে স্বস্তি ও কর্মচাঞ্চল্য।