খুশির মাঝেই বিশাল দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ছন্দে থাকা রিয়াল মাদ্রিদের আনন্দের মাঝেই এসেছে বড় ধাক্কা। শেষ ষোলোতে দুই লেগেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে আত্মবিশ্বাসীই ছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু কোয়ার্টার ফাইনালের আগে রিয়াল মাদ্রিদ শিবিরে দেখা দিল দুশ্চিন্তা। গোলরক্ষক থিবো কোর্তোয়া চোটে পড়ে প্রায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইতিহাসের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ।