সুন্দরবন উপকূলের ঝুঁকিপূর্ণ ৬৬ ভোটকেন্দ্রে কোস্টগার্ডের কঠোর নজরদারি
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সুন্দরবন উপকূলের ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর ৬৬ কেন্দ্রে বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি, নিয়মিত টহলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি উৎসব মুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড।