সোমবার, ২৪ আগস্ট ২০২৬
| ৯ ভাদ্র ১৪৩৩
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরটির উদ্বোধন করবেন বলে জানান তিনি।
আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার পর কক্সবাজার বিমানবন্দরে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। জাতীয় সংসদে কক্সবাজার-৪ আসনের সরকারি দলের সদস্য শাহজাহান চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে বুধবার (১৫ এপ্রিল) তিনি এ কথা জানান।
আগামী ২ অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের পরিকল্পনা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে টার্মিনাল ভবন ও অবকাঠামোগত কিছু কাজ বাকি থাকায় ঘোষিত সময়মতো কার্যক্রম শুরুর বিষয়ে সংশয় রয়েছে। কর্তৃপক্ষ বলছে, সেপ্টেম্বরের মধ্যেই সব কাজ শেষ হবে।