ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত সব আরোহী
ভারতে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে এতে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন। রাজ্য সরকারের একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছে। এর আগে ঝাড়খণ্ডের চাত্রা জেলার সিমারিয়া এলাকার কাছে সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি রাঁচি থেকে দিল্লির পথে ছিল।