উগ্রবাদ শব্দটির সংজ্ঞা বিকৃত করা হয়েছে: অলি আহমদ
বর্তমানে ‘উগ্রবাদ’ শব্দটির সংজ্ঞা বিকৃত করা হয়েছে মন্তব্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, যারা নামাজ পড়ে, দাড়ি রাখে ও মসজিদে যায়, তাদের উগ্রবাদী বলা হচ্ছে, যা সঠিক নয়। বরং যারা শৃঙ্খলা মানে না এবং আল্লাহ ও তার রাসূলকে মানে না, তারাই প্রকৃত উগ্রবাদী। আর যারা ধর্মীয় নিয়ম মেনে চলে, তারা প্রকৃত মুমিন মুসলমান এবং তাদের দ্বারা অন্য ধর্মাবলম্বীদের কোনো ক্ষতি হতে পারে।