প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টি চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এ সময় এবি পার্টির নেতারাও উপস্থিত ছিলেন। বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।