পঞ্চগড়ে এনসিপি-বিএনপি সংঘর্ষে আহত ১৩
পঞ্চগড়-১ আসনের আটোয়ারী উপজেলায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৩ জন।