কালীগঞ্জে জমকালো আয়োজনে এসএসসি ৯৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী
ঝিনাইদহের কালীগঞ্জে এসএসসি ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শিক্ষার্থী ও তাদের পরিবার-পরিজনসহ পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে রোববার (২২ মার্চ) দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।