নির্বাচন আন্তর্জাতিক মানের হয়েছে: ইইউ পর্যবেক্ষণ প্রধান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হয়েছে। একইসঙ্গে নির্বাচন প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানের হয়েছে। তবে ভোটে নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা আশাব্যঞ্জক নয় বলে হতাশা ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন।