৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকার অপব্যবহার রোধে ইন্টারনেট ব্যাংকিং সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চার দিন ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে একে অপরকে টাকা পাঠানোর সেবা বন্ধ থাকবে।