শোকপ্রস্তাবে হাদি, আবরার ও ফেলানীর নাম অন্তর্ভুক্তের আহ্বান নাহিদ ইসলামের
জাতীয় সংসদের শোক প্রস্তাবে শহীদ ওসমান হাদি, বুয়েট ছাত্র আবরার ফাহাদ ও সীমান্তে নিহত ফেলানীর নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।